[ দেশজুড়ে ]
পাবনায় অস্ত্র-বোমাসহ তিন ডাকাত আটক
অস্ত্র-বোমাসহ আটক তিন ডাকাত
পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র, ৭টি হাতবোমা, ১০রাউন্ড গুলি ও ১টি রামদাসহ তিন ডাকাতকে আটক করেছে র্যাব।
শনিবার ভোরে র্যাব-১২ এর পাবনার একটি বিশেষ দল পাবনা সদর উপজেলার দক্ষিণ আটুয়ার চামড়ার গোডাউন এলাকা থেকে তাদের আটক করে।
দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
আটকরা হলেন পাবনা সদর উপজেলার দক্ষিণ আটুয়া’র চামড়ার গোডাউন এলাকার মো. মোনয়ারুল ইসলামের ছেলে সোয়াদ আলম আপেল, পশ্চিম সাধুপাড়া মহল্লার মোস্তফার ছেলে মো. সুমন ও পশ্চিম সাধুপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে মো. রফিক।
র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অস্ত্র ও বোমাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছে।
পাবনা সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে শনিবার বিকেলে একটি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!